🎸 StrummingD DU DU DUKey D#m~86 BPM
Transpose

Chord diagrams

বন্ধু আমার বন্ধু

Bondhu Amar Bondhu · 2026

  • G#কী-ইবাএত
  • G#চেয়েছিC#তোমারকাছে—
  • C#বন্ধু,আমারD#mবন্ধু…
  • D#mC#বন্ধু,D#mআমারবন্ধু…
  • D#mনাহয়আমারসাথে
  • D#mবটেরশেকড়েবসে,
  • D#mC#ঢেউগুনেগুনে
  • C#Bঅবহেলায়C#কাটালেএকটাD#mদুপুর।
  • D#mনাহয়রেললাইনেরপারে—
  • D#mদুধারেআমরা,
  • D#mহাতG#ধরাধরিC#করে
  • C#Bঅনির্দিষ্টগন্তব্যে
  • C#একদিনD#mহাঁটলাম।
  • D#mবাবলাফুলেরনাকফুলপরে,
  • D#mC#বোকাবোকাচোখে,
  • C#চেয়েথাকলেকোনোদিন
  • C#BঅনুরাগেরA#লজ্জায়।
  • A#কীএমনD#mপ্রলয়C#ঘটেযাবেD#mপৃথিবীর?
  • D#mকীএমনBপ্রলয়C#ঘটেযাবেD#mপৃথিবীর?
  • D#mমতিহারেরগগন,
  • D#mশিরিষেরাযখন,
  • D#mC#রাজা-প্রজারগল্পD#mশোনায়
  • D#mসেইঅলসদুপুরের—
  • D#mরাজপুত্রেরBগল্পশুনতেশুনতে,
  • BখেইC#হারালেহয়তোD#mকোনোদিন।
  • D#mকোনোখেয়ালিকথায়
  • D#mএকদিনC#নিজেকেহারালে,
  • C#তারপরহাজারবার
  • C#Bনিজেকেশাসালে।
  • BকীএমনD#mপ্রলয়C#ঘটেযাবেD#mপৃথিবীর?
  • D#mকীএমনBপ্রলয়C#ঘটেযাবেD#mপৃথিবীর?
  • D#mকতটুকুঅশুচিহবে,
  • D#mBকতটুকুঅশান্তিহবে—
  • BC#যদিঅসুস্থবন্ধুরকাছেছুটেBগিয়ে,
  • BতারC#কপালেরাখোতোমারD#mহাত?
  • D#mঘোরপ্যাঁচফেলে
  • D#mC#বলেইফেললেD#mএকদিন—
  • D#m“যেদিনআমরাচলেC#যাবআমাদেরD#mপথে,
  • Bসেদিনওরবেবন্ধুC#দিব্যিবুকেরD#mকাছে,
  • D#mBঅসংখ্যC#মানুষেরD#mভিড়ে।”
  • D#mদেখো,কীভাবে
  • D#mক্ষয়েক্ষয়েযায়C#জীবন—
  • C#মোমেরBমতোক্ষয়,
  • BআলোG#ছড়াতেওতারA#ভয়।
  • A#কীএমনD#mপ্রলয়C#ঘটেযাবেD#mপৃথিবীর?
  • D#mBকীএমনপ্রলয়C#ঘটেযাবেD#mপৃথিবীর?
  • D#mভয়েভয়েকুঞ্চিতজীবন,
  • D#mএভাবেইজীবন
  • D#mC#বেছেনেয়বোকারD#mনির্বাসন।
  • D#mভয়েরদানবটারসাথে
  • D#mকথাবলেদেখো,
  • D#mC#শৈশবে,যৌবনে
  • C#কতভাবেসেভুলিয়েরেখেছেD#mআলাভোলায়।
  • D#mশুধুভয়
  • D#mআরআরোপিতC#বঞ্চনা—
  • C#Bভয়েরভূতেরাগিলেছেতোমারD#mরাজ্য।
  • D#mতোমারপ্রত্নতাত্ত্বিকরাজপুত্র
  • D#mএকদিনহয়তোখুঁড়বে
  • D#mC#তোমারময়নামতির
  • BঅতীতC#ইতিহাস।
  • C#এইতোতোমারD#mভয়?
  • D#mতবেভয়েরC#কথাইভাবো…
  • C#ভয়েরD#mরাজ্যে
  • D#mBতুমি-আমিএকদিন
  • BC#অলক্ষ্যেF#মিলিয়েD#mযাব।
  • D#mকীএমনC#প্রলয়ঘটেD#mযাবেপৃথিবীর?
  • D#mকীBএমনপ্রলয়C#ঘটেD#mযাবে

🎤 Sing along — Karaoke

Chord diagrams

G#

কী-ই বা এত

চেয়েছি তোমার কাছে—

বন্ধু, আমার বন্ধু…

বন্ধু, আমার বন্ধু…

না হয় আমার সাথে

বটের শেকড়ে বসে,

ঢেউ গুনে গুনে

অবহেলায় কাটালে একটা দুপুর।

না হয় রেললাইনের পারে—

দুধারে আমরা,

হাত ধরাধরি করে

অনির্দিষ্ট গন্তব্যে

একদিন হাঁটলাম।

বাবলা ফুলের নাকফুল পরে,

বোকা বোকা চোখে,

চেয়ে থাকলে কোনোদিন

অনুরাগের লজ্জায়।

কী এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর?

কী এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর?

মতিহারের গগন,

শিরিষেরা যখন,

রাজা-প্রজার গল্প শোনায়

সেই অলস দুপুরের—

রাজপুত্রের গল্প শুনতে শুনতে,

খেই হারালে হয়তো কোনোদিন।

কোনো খেয়ালি কথায়

একদিন নিজেকে হারালে,

তারপর হাজার বার

নিজেকে শাসালে।

কী এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর?

কী এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর?

কতটুকু অশুচি হবে,

কতটুকু অশান্তি হবে—

যদি অসুস্থ বন্ধুর কাছে ছুটে গিয়ে,

তার কপালে রাখো তোমার হাত?

ঘোরপ্যাঁচ ফেলে

বলেই ফেললে একদিন—

“যেদিন আমরা চলে যাব আমাদের পথে,

সেদিনও রবে বন্ধু দিব্যি বুকের কাছে,

অসংখ্য মানুষের ভিড়ে।”

দেখো, কীভাবে

ক্ষয়ে ক্ষয়ে যায় জীবন—

মোমের মতো ক্ষয়,

আলো ছড়াতেও তার ভয়।

কী এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর?

কী এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর?

ভয়ে ভয়ে কুঞ্চিত জীবন,

এভাবেই জীবন

বেছে নেয় বোকার নির্বাসন।

ভয়ের দানবটার সাথে

কথা বলে দেখো,

শৈশবে, যৌবনে

কতভাবে সে ভুলিয়ে রেখেছে আলাভোলায়।

শুধু ভয়

আর আরোপিত বঞ্চনা—

ভয়ের ভূতেরা গিলেছে তোমার রাজ্য।

তোমার প্রত্নতাত্ত্বিক রাজপুত্র

একদিন হয়তো খুঁড়বে

তোমার ময়নামতির

অতীত ইতিহাস।

এই তো তোমার ভয়?

তবে ভয়ের কথাই ভাবো…

ভয়ের রাজ্যে

তুমি-আমি একদিন

অলক্ষ্যে মিলিয়ে যাব।

কী এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর?

কী এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর?

0:00
0:00

Clips

বন্ধু আমার বন্ধু 💔 Bondhu Amar Bondhu |#banglamusic #oldisgoldsongs #viral #trending — YouTube Short clipবন্ধু আমার বন্ধু — কি এমন প্রলয় ঘটে যাবে পৃথিবীর? #banglamusic #oldisgoldsongs #viral #trending — YouTube Short clip

More songs